পেকুয়ায় গভীর রাতে অগ্নিকাণ্ডে ০৭টি বসতবাড়ি ভস্মীভূত
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি পরিবারের সাতটি বসতবাড়ির নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউপির সরকারি ঘোনা (সাবেক গুলদী) এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে তিনটার দিকে আগুনের লেলিহান শিখা দেখে আমরা চিৎকার করি। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি ঘোনা এলাকার মনজুর আলম, বুলু আহমদ, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর, জসিম উদ্দিন লালু, বৃদ্ধ নুরবানু, সাইফুল ইসলাম, আমির হোসেন, নুরুন্নাহার এর ১০টি পরিবারের ৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এতে আরো ৩টি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান যায়।





