সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আলমগীরের মৃত্যু, চালক ১

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সোহেল (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়ে ৫০ শয্যা বিশিষ্ট তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে মোটরসাইকেল চালক আলমগীর (২৫)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তেতুঁলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল একই এলাকার সামাদের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মহাসড়ক পাড় হতে গিয়ে বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়াগামী একটি মোটরসাইকেলের সাথে সোহেল ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় মোটরসাইকেল চালক। স্থানীয়রা দ্রুত তেতুঁলিয়া থানা পুলিশকে খবর দিয়ে আহত মোটরসাইকেল আরোহীকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্যমতে নিহত সোহেল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তেতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে। সকল আইনে প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,