সারাদেশ

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‌্যাব-১২), সিরাজগঞ্জের অভিযানে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে লিখিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ উসমান গণি।
র‌্যাব জানায়, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা ৫০ মিনিটে র‌্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় বগুড়া-ঢাকাগামী মহাসড়কের উপর, হোটেল নিউ মায়ের আঁচলের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ দুলাল হোসেন (৬৮), জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে সিরাজগঞ্জে বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,