পঞ্চগড়ে ডিবির হাতে ৩শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে ডিবির হাতে ৩শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার রাতে তাদেরকে ৩শ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল সহ তাদের আটক করা হয়।
পুলিশ সুপার পঞ্চগড়ের দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এনায়েত কবিরের পরামর্শে ১৬ ফেব্রুয়ারি রাতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা।
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর এসআই আবু হোসেনের নেতৃত্বে এএসআই আবুল কালাম আজাদসহ অফিসাররা নিয়ে অভিযান পরিচালনা করে। তারা গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের সদর উপজেলার পৌর এলাকার আনসার ভিডিপি অফিসের সামনে থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের পূর্ব ভাউলাগঞ্জ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সালমান হোসেন সোহাগ (২৫), টেপ্রীগঞ্জ ইউনিয়নের উপেনচৌকি ভাজনী এলাকার মনোয়ার হোসেনের ছেলে সাগর ইসলাম ও বোদা উপজেলার মহিষবাতান এলাকার হাতেম আলীর রাকিব হোসেন (২১)। এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
টেপ্রীগঞ্জ ইউনিয়নের উপেনচৌকি ভাজনী এলাকার মনোয়ার হোসেনের ছেলে সাগর ইসলামের দেবীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ইতিপূর্বে মাদকসহ আটক হয়ে জেলহাজতেও ছিলেন।
এসময় তাদের কাছ থেকে ৩শ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ৩ টি মোবাইল ফোন, ১ টি মোটরসাইকেলসহ জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক এনায়েত কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছিল। পরে আমরা টিম পাঠিয়ে দিয়ে তাদের ৩শ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করি। পরে তাদেরকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ৩শ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।





