সারাদেশ

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত রফিক-কর্নেল পরিষদের নিরঙ্কুশ বিজয়

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি-এর কার্যনির্বাহী সংসদ নির্বাচন ২০২৬-২৭ এ

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত ও বিএনপি সমর্থিত রফিক-কর্নেল পরিষদ নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। অপরদিকে জামায়াত সমর্থিত সেলিম-মাসুদ পরিষদ প্যানেলের ভরাডুবি হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। জামায়াত সমর্থিত প্যানেল থেকে শুধুমাত্র একজন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হতে পেরেছেন।

গতকাল সোমবার ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৪৩০ জন। ১৭টি পদের বিপরীতে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আজ মঙ্গলবার(১৭ ফেব্রুয়ারি) রাতে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল সংক্ষেপ সভাপতি বিএনপি সমর্থিত শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার ২০৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত মো. রফিকুল ইসলাম সেলিম পান ৯০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন হাসু পান ৬৪ ভোট। সহ-সভাপতি বিএনপি সমর্থিত মো. আমিনুল হক ২৩৫ ও মো. রবিউল হাসান ১৫১ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াত সমর্থিত প্রার্থী মো. আবু তালেব আকন্দ পান ১৪৫ এবং মো. শাহজাহান আলী সাজু পান ১০৭ ভোট।
সাধারণ সম্পাদক বিএনপি সমর্থিত মো. হুমায়ুন কবির কর্নেল ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াত সমর্থিত মো. মাসুদুর রহমান মাসুদ পান ১১৬ ভোট এবং স্বতন্ত্র (বিএনপি সমর্থিত) ইন্দ্রজিৎ সাহা পান ১০৮ ভোট।
সহকারী সাধারণ সম্পাদক মরিয়ম রহমান উর্মি ২১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাজিম উদ্দিন পান ১৩০ ভোট।
গ্রন্থাগার সম্পাদক মো. রবিউল আলম সেখ ২১২ ভোট এবং মো. সোলায়মান হোসেন মুন্না ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী মো. রুবেল হোসেন পান ১০৯ ও চাঁন মিয়া পান ১৩৬ ভোট।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক স্বতন্ত্র (জাতীয় পার্টি সমর্থিত) মো. মুজাহিদ বিন রহমান (মিঠু) ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. জাকারিয়া হোসেন জাকির পান ৯৮ ভোট এবং জামায়াত সমর্থিত ইদ্রিস আলী পান ৫১ ভোট।
কোষাধ্যক্ষ মো. হেদায়েতুল্লাহ হীরা ২০১ ভোট পেয়ে বিজয়ী হন।
হিসাব-নিরীক্ষক মো. আনিছুর রহমান ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-হিসাব-নিরীক্ষক মো. আব্দুল আলিম ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হন।
কার্যনির্বাহী সদস্য মো. আমানুল্লাহ মন্ডল (২৬০), মো. এনামুল করিম শাহিন (২৪৮), মো. আবুল কালাম আজাদ (২০৪), মো. সিরাজুল ইসলাম আকন্দ (১৯৩), মো. ইমদাদুল হক জিন্নাহ (১৬৬) এবং জামায়াত সমর্থিত তাজউদ্দিন আহমেদ (১৬৯) ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ফলাফল ঘোষণার পর বিজয়ীরা সমিতির উন্নয়ন ও আইনজীবীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,