সারাদেশ

ইলিশা ঘাটে র‌্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রাফসান জানি, ভোলা
 ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. মেহেদী হাসান (২২) ও মোসা. কহিনুর বেগম (৪৯)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা ক্যাম্প, র‌্যাব-৮ এবং র‌্যাব-১১, সিসিপি-০৩, নোয়াখালীর একটি যৌথ দল ইলিশা ফেরিঘাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রলি ব্যাগের ভেতর বিশেষ কায়দায় লুকানো ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ট্রলি ব্যাগে গাঁজা বহন করে ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব কর্তৃপক্ষ জানান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,