পলাশবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে বকুলকে দেখতে চায় সংগঠনের নেতাকর্মীরা
বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :
পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার গনযোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে।
আব্দুল মোতালেব সরকার বকুল ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সাথে জরিত। তিনি দীর্ঘ দিন সফল ভাবে পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকার পতনের দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম আন্দোলন করতে গিয়ে বহুবার মামলা হামলা জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন।তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিলো প্রায় অর্ধশত মামলা ।এছাড়া আন্দোলন চলাকালীন সময় তাকে ক্রস ফায়ার করার জন্য ডিবি পুলিশ তুলে নিয়ে নির্মম নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে।পরে গণমাধ্যম কর্মীদের তৎপরতা থাকায় ক্রস ফায়ার থেকে তিনি প্রানে বেঁচে যান।
বিগত ৫ আগষ্ট৷ সরকার পতন আন্দোলনে এই নেতা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে সর্বোচ্চ জনবল এবং নেতাকর্মী নিয়ে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত কল্পে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।ফলে পৌর এলাকায় ধানের শীষের ভোট তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে।
আগামী কাউন্সিলে এই নেতাকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।





