সারাদেশ

পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপি’র এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা ২ নং হোসেনপুর ইউনিয়ন দিগদাড়ি গ্রামে ধানের শীষের এজেন্ট থাকা অবস্থায় ভোট কেন্দ্রে ও এলাকায় প্রতিক নিয়ে তর্কাতর্কিকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীর হামলায় বিএনপির এক নারী ও এক পুরুষ কর্মী আহত হয়েছে।

২ নং হোসেনপুর ইউনিয়নের সাত আনা নওদার গনির ছেলে শামসুল ও ৭ নং ওয়ার্ডের মোনারুল মেম্বারের নেতৃত্বে স্থানীয় জামায়াত ইসলামীর ৩ শতাধিক নেতাকর্মী ১৭ ফেব্রয়ারি সোমবার সন্ধ্যা ৭ টার সময় সাত নওদা গ্রামে মোজ্জামেল এর বসতবাড়ীতে হামলা করে। এসময় তারা বসতবাড়ী ভাংচুর ও লুটপাট করে এতে বিএনপির নারী কর্মী মর্জিনা বেগম (৩৫) ও আব্দুর রহিম (৩২) আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশের একটি টিম।

আহত বিএনপির নারী কর্মী মর্জিনা বেগম সাত আনা নওদার বাহাদুর রহমানের স্ত্রী ও আব্দুর রহিম সাত আনা নওদার মোজ্জামেল মিয়ার ছেলে। এঘটনায় আহতদের পরিবারের পক্ষ হতে থানায় এজাহার দায়ের প্রস্তুতি চলমান রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,