সারাদেশ

পঞ্চগড়ে ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দের বন্যা, আনন্দ মিছিল 

শীর্ষ নিউজ, পঞ্চগড়
ফরহাদ হোসেন আজাদ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় পঞ্চগড়ে শুরু হয়েছে আনন্দের বন্যা। নেতাকর্মীরা করেছে আনন্দ মিছিল। ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দলের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল ফেডারেশন বাফুফে এর গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
১৮ ফেব্রুয়ারী জাতীয় সংসদ প্লাজায় অনুষ্ঠিত শপদ গ্রহন অনুষ্ঠানে তাকে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপদ পড়ানো হয়।তাকে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ঘোষনা করায় তার নির্বাচনী এলাকা সংসদীয় আসন পঞ্চগড় ২ আসনের নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছে। তাকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে।
পঞ্চগড়ের বোদা উপজেলা ও দেবীগঞ্জ উপজেলা শাখা, পৌর শাখা এবং বিভিন্ন ইউনিয়নের হাট বাজার গুলোতে আনন্দ প্রকাশ করে আনন্দ মিছিল বের করে। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, দন্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাপ আজম গোলাপ, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন ও কৃষকদলের দেবীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব ফরহাদ হোসেন, দন্ডপাল ইউনিয়ন যুবদলের সভাপতি তারেক আজিজ ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। ফরহাদ হোসেন আজাদকে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত করার জন্য।
তারা জানান, ফরহাদ হোসেন আজাদ একজন ত্যাগী নেতা। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি দলকে সংগঠিত করেছেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তিনি তার গুরু দায়িত্ব অত্যন্ত সততা আর নিষ্ঠার সাথে পালন করবেন।
১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড় ২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ১লক্ষ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ৪৫হাজার ৭৮৮ ভোট বেশি পেয়ে ১১ দলীয় ঐক্য জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী সফিউল আলম সফিউল্লাহ সুফিকে পরাজিত করেন।
ফ্যাসিস্ট সরকারের সময় নিজের ব্যক্তি স্বাধীনতাকে উপেক্ষা করে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদলের নেতাকর্মীকে আগলে রেখে দলের কার্যক্রম চালিয়ে গেছেন। মামলা হামলা থেকে রক্ষা করার করার জন্য সংগ্রাম করে গেছেন। সরকার পতনের পর নেতাকর্মীদের সাথে নিয়ে দলকে পূর্নগঠনে অগ্রনী ভূমিকা পালন করেছেন। দীর্ঘ সময়ের রাজনৈতিক জীবনে তার চেষ্টা আর শ্রমের বিনিময়ে আজ ফরহাদ হোসেন আজাদকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ও ব্যবস্থার মান উন্নয়নের জন্য বিভিন্ন কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্বও পালন করছেন ফরহাদ হোসেন আজাদ।
তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের মেনাগ্রামে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। শুরুতেই ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতির দায়িত্ব পালন করেন। রংপুর বিভাগীয় কমিটিরও দায়িত্ব পালন করেছেন। এরপর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিরও সহ সভাপতির দায়িত্ব পালন করেন। রাজশাহী বিভাগীয় কমিটির পদে থেকে যুবদলকে সংগঠিত করেছেন। এরপর মুুল দলে যোগ দিয়ে বিএনপির পঞ্চগড় জেলা কমিটির সদস্য সচিব নির্বাচিত হন। তার মেধা, যোগ্যতা, দল পরিচালনায় দক্ষতা ও নেতৃত্বদানের কৌশলগত কারনে তাকে জাতীয় নির্বাহী কমিটি পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,