সারাদেশ

ঢাকা–বরিশাল মহাসড়কে দু’বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুইজন নিহত ও এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে
উপজেলার মেলকাই এলাকায় এই ঘটনা ঘটে। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বরিশাল থেকে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও বরিশাল পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানাযায়। তবে নিহতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুই দিকের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে একাধিক উদ্ধারকারী ইউনিট একযোগে কাজ করে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, দুইটি যাত্রীবাহী বাস মুখামুখি সংঘর্ষে ঘটনা স্থানের দুইজন নিহত হয়েছে।নিহতদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য জেলা হসপিটালসহ বিভিন্ন ক্লিনিকে ভোট পাঠানো হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,