সারাদেশ

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও অসুস্থতাজনিত কারণে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
সদর থানা সূত্রে জানা যায়, মোছাঃ স্বপ্না খাতুন (৩৬), কালিয়া গ্রামের শাহজাহানের মেয়ে। তিনি শ্বশুরবাড়িতে অবস্থানকালে গত ৩ তারিখ বিকাল তিনটা থেকে চারটার মধ্যে ঘরের সন ঘরে ঝরনার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার শ্বশুর আনসার (৬৫)-এর বাড়িতে ঘটনাটি ঘটে।
অপরদিকে মোঃ দুলাল শেখ (৬০), সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। গতকাল রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়-এর পাশ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন।
এছাড়া মোঃ মনসুর আলী (৫৭), সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। গত পরশুদিন রাত দুইটার দিকে টিনের চালের আড়ার সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি।
অন্যদিকে ফজলুল হক (৬০), উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামের মৃত কাশেমের ছেলে। তিনি বিভিন্ন আর্থিক ও মামলাজনিত সমস্যায় ভুগছিলেন। এক বছর আগে একটি মামলায় বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। ফুসফুসজনিত জটিলতায় জেলা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়। সিরাজগঞ্জ জেলা কারাগার-এর জেল সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রবিবার সদর উপজেলার মুলিবাড়ি রেলক্রসিং চেকপোস্ট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় জয়নউদ্দিন মন্ডল (৫০) নামের এক ভ্যানচালক নিহত হন। তিনি সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের সায়েদাবাদ গ্রামের আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।
অপরদিকে পাইকপাড়া গ্রামে মাদকসংক্রান্ত বিষয়ে গ্যাস ট্যাবলেট সেবন করে আরও একজন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
সদর থানা পুলিশ জানায়, প্রতিটি ঘটনায় পৃথকভাবে আইনানুগ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,