সারাদেশ

মহেশখালী–কুতুবদিয়া এমপির গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

বদরখালীর আহমদ কবিরের ঘাটায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এলাকায় শোকের ছায়া,

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ছোট শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহেশখালী–কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদ-এর গাড়িবহর ওই সড়ক দিয়ে অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ওয়াদিল (প্রায় ৭)। সে বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার বাসিন্দা। তার পিতা আমান উল্লাহ একজন প্রবাসী এবং মাতা সুমাইয়া বেগম। ওয়াদিল স্থানীয় একটি নুরানি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি তেচ্ছাপাড়া জামে মসজিদের পাশে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্যের গাড়িবহরে একাধিক যানবাহন ছিল। বহরের একটি গাড়ি শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় বহরের একটি গাড়িতে সংসদ সদস্য নিজেও উপস্থিত ছিলেন। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা সংসদ সদস্যের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনেকে অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়িবহর চলাচলের সময় অতিরিক্ত গতি ও নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ ঝুঁকিতে পড়ছেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি তুলেছেন সচেতন মহল।

ঘটনার পরপরই স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের বা আনুষ্ঠানিক তদন্ত শুরুর বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর ভাষ্য, “একটি নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল। আমরা এর সঠিক বিচার চাই।”

এই মর্মান্তিক ঘটনায় পুরো বদরখালী ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র সন্তান ওয়াদিলের অকাল মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে অমানিশার অন্ধকার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,