সারাদেশ

যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত…

চট্টগ্রাম প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় গতকাল শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব। এ উপলক্ষে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনায় সভায় এসময় অংশ নেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি শাহনওয়াজ, প্রেস ক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও সিএমইউজে’র সাধারণ সম্পাদক সালেহ নোমান।
সভা বক্তারা বলেন, ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে দিবসটি বিশ্বজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। দিবসটি বাঙালি জাতির কাছে যেমন শোকের, তেমনি মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের গৌরবোজ্জ্বল দিন। ৫২’র সেই দিনে, ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুবসমাজ ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে রাজপথে নেমে আসে। এসময় মিছিলে পুলিশ গুলি চালায়, এতে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ বহু নাম না জানা তরুণ শহীদ হন। তাঁদের মহান আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও অধিকার আদায়ের প্রতীক হিসেবে স্মরণ করা হয়।
তারা আরও বলেন, ভাষা আন্দোলন শুধু বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার অনন্য দৃষ্টান্ত। সেই আন্দোলনের স্বীকৃতি হিসেবেই ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে পালিত হচ্ছে।
অনুষ্ঠানের এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি ডেইজি মওদুদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমেদ শাহ ও ওয়াহিদ জামান। এছাড়া সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও মোহাম্মদ আলী, ইসমাইল ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,