সারাদেশ

শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর” এমপি আব্দুল মহিত তালুকদার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ আজ সকাল সাড়ে নয় ঘটিকার সময় বগুড়া-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় আদমদীঘি পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মনিরুজ্জামান বকুলের নেতৃত্বে উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামে জিএম এ্যাকোয়া কালচার মৎস্য উৎপাদন কেন্দ্রে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে তাঁর সাথে  শুভেচ্ছা বিনিময় করে অভিনন্দন জানায়।
আলহাজ্ব আব্দুল মোহিত তালুকদার বলেন, “শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, শিক্ষিত জাতি গঠনে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষকদের সকল প্রকার সুযোগ সুবিধার প্রতি বর্তমান সরকার বিশেষ নজর দিয়েছেন। শিক্ষার মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বদ্ধপরিকর। এলাকায় শিক্ষার মান উন্নয়নে সরকারি, বেসরকারি, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রতি আমার সার্বিক সহোযোগিতা থাকবে ইনশা-আল্লাহ।
এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ টি এম মনিরুজ্জামান বকুলের সাথে কলেজ শাখার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ প্রভাষক আব্দুল লতিফ, অনিত চন্দ্র পাল, উম্মে কুলসুম রুমি, রেবেকা সুলতানা ববি, মমতাজ বেগম মিলা, প্রভাষক আবু বকর সিদ্দিক, স্কুল শাখার সিনিয়র সহকারী শিক্ষক জসিম উদ্দিন, পারভীন আক্তার, আল মামুন সরদার, আব্দুল লতিফ, দীপেন্দ্রনাথ, শাহানাজ পারভীন বেবি, আফরোজা বেগম, মওলানা আব্দুস সোবহান, জোলেখা বেগম রেশমা, রুহুল আমিন নাহিদ, নিলুফা ইয়াসমিন, মুনিরা পারভীন সুমি, সুব্রজিত মন্ডল, ওবায়দুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,