সারাদেশ

দেবীগঞ্জে শিশু ধর্ষনের অভিযোগে সাব রেজিস্ট্রার অফিসের নৈশ্য প্রহরী রাকিব আটক

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
সাত বছরের শিশু কন্যা ধর্ষনের অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের নৈশ্য প্রহরীকে আটক করা হয়েছে।
 ১ মার্চ রবিবার সকালে দেবীগঞ্জ থানায় ৭ বছরের শিশু   ধর্ষনের অভিযোগের পরে রাকিব ইসলাম নামের ওই যুবককে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
১ মার্চ রবিবার ভুক্তভোগী শিশুর মা পারভীন বেগম (৪৮) দেবীগঞ্জ থানায় রাকিব হোসেনের নাম উল্লেখ করে সকালে দেবীগঞ্জ থানায় এজাহার দাখিল করের।
এজাহার দায়েরের পর দুপুরেই থানা পুলিশ রাকিব ইসলামকে  গ্রেফতার করে।
শিশুর বাবা গয়সুর আলম জানান, অভিযুক্ত  রাকিব ইসলাম (২৯) দেবীগঞ্জ পৌর শহরের কাচারীপাড়া এলাকার রোস্তম আলীর ছেলে।
অভিযোগে জানা যায়, ২০ ফেব্রুয়ারী দেবীগঞ্জ সাব রেজিস্ট্রার অফিস বন্ধ থাকার সময়ে রাকিব ইসলাম ওই শিশুকে  চকলেট দেয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। রাকিব ইসলাম দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুক্তি ভিত্তিক নৈশ্য প্রহরী হিসেবে কাজ করছে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, শিশুর পরিবার এজাহার দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের পর তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,