১৫ বিজিবি’র অভিযানে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ
মার্চ ১, ২০২৬
0
Comments
6 Views
আবুহাসান (আকাশ), লালমনিরহাট:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। রোববার (০১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ১৫বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অনন্তপুর বিওপির একটি বিশেষ টহল দল নাগরাজ এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩৯,২০০ টাকা মূল্যের ৯৮ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, মাদকমুক্ত দেশ গড়তে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।