বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ সংবাদদাতা
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেনবাগ পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৭ ই মার্চ সন্ধ্যায় সেনবাগ উপজেলা সদরে অবস্থিত ভোজনবিলাস রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবি আমির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক।পৌর জামায়াতের সহ সাধারণ সম্পাদক আবদুল আজিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভা জামায়াতে সহ সভাপতি ডাঃ আবু জাফর মোঃ তৈয়ব,পৌর জামায়াতের সহ সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক হাফেজ মোঃ হারুন। দোয়া পরিচলনা করেন সেনবাগ সিনিয়র ফাজিল মাদ্রাসা ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা জাকের হোসেন,আর ও উপস্থিত ছিলেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বেলাল হোসেন,সেনবাগ উপজেলা ওলামা পরিষদের সভপতি মাওলানা আমিরুজ্জামান প্রমুখ।
এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





