সারাদেশ

‎১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মাদকদ্রব্য জব্দ

‎আবুহাসান (আকাশ), লালমনিরহাট:

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র টহলদল সীমান্ত এলাকায় দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মাদকদ্রব্য জব্দ করেছে।

‎গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জেলার হাতীবান্ধা উপজেলার ঝাউরানী এলাকায় এবং শুক্রবার (৬ মার্চ) সকালে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার গংগারহাট বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। শুক্রবার দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

‎​বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের ঝাউরানী ও গংগারহাট বিওপির টহল দলগুলো সীমান্ত এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩৪ বোতল ইস্কাফ সিরাপ, ৪২ বোতল ফেয়ারডিল এবং ৭২ কেজি ভারতীয় গাজা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২ হাজার ৪০০ টাকা।

‎লালমনিরহাট ​১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, মাদকমুক্ত দেশ গড়তে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পলাতক চোরাকারবারীদের শনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,