বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) এর আহবায়ক কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠান
জাকির হোসেন, বেনাপোল-শার্শা প্রতিনিধি:
“ক্রীড়া শক্তি ক্রীড়িয়া বল মাদক ছেড়ে খেলতে আয়” এই স্লোগানে বেনাপোলে সাবেক,বর্তমান,
খেলোয়াড়বৃন্দ ও ক্রীড়ানুরাগীদের সমন্বয়ে একটি শক্তিশালী ভিত্তি, বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের লক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল এবং আহবায়ক কমিটি প্রস্তাবিত হয়েছে।
শুক্রবার (৬ই মার্চ ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় রহমান চেম্বার এর সানরুফে বেনাপোল ক্রীড়া সংস্থা আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর সভাপতিত্বে ও বেনাপোল ক্রীড়া সংস্থা সদস্য সচিব রায়হানুজ্জামান দীপুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন
সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি,সহ ইদ্রিস মালেক,শার্শা উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব হাফিজুর রহমান, মোঃ শাহিন,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম,পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক জামাল হোসেন,বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন সহ
সাবেক ও বর্তমান খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেনাপোল এলাকার খেলাধুলার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে একটি শক্তিশালী ক্রীড়া সংগঠন গঠন অত্যন্ত জরুরি। এই লক্ষ্যকে সামনে রেখে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিকেএস) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইফতার মাহফিল শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটির
নাম ঘোষণা করেন,প্রধান অতিথি আলহাজ্ব নুরুজ্জামান লিটন। এতে মোস্তাফিজ্জোহা সেলিমকে আহ্বায়ক এবং রাহানুজ্জামান দীপুকে সদস্য সচিব করা হয়।
আহবায়ক কমিটির তালিকায় যাদের নাম প্রস্তাব করা হলো
১। আহবায়ক- মো: মোস্তাফিজ্জোহা সেলিম। ২। সদস্য সচিব – রায়হানুজ্জামান দিপু।
৩। মো: মফিজুর রহমান বাবু।
১- সদস্য-১ বদরুজ্জামান বনি ভেলিবল)
২- আশিকুর রহমান শাকিল (ব্যাডমিন্টন)
৩ -মেহেদী হাসান (ফুটবল)
৪- কামরুজ্জামান রনি (ফিকেট)
৫- মো: আব্দুল বাসেত (ক্রীড়াবিদ)





