সারাদেশ

ঐতিহাসিক বদরখালীতে বিশাল ঈদের জামাত ৩০–৪০ হাজার মুসল্লির মিলনমেলা

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহাসিক ও সর্ববৃহৎ ঈদের জামাতগুলোর মধ্যে অন্যতম বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মাঠ। প্রতি বছরের ন্যায় আসন্ন ঈদেও এই বিশাল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী ও বৃহৎ ঈদের জামাত, যেখানে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মুসল্লির সমাগম ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঈদের দিন ভোরের আলো ফুটতেই আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে দলে দলে মুসল্লিরা এই মাঠে উপস্থিত হন। একসঙ্গে হাজারো মানুষের তাকবির ধ্বনি ও নামাজ আদায়ের দৃশ্য পুরো এলাকাকে করে তোলে এক অপূর্ব ধর্মীয় আবহে ভরপুর। দীর্ঘদিন ধরে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে, যা স্থানীয়দের কাছে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে।

এই বৃহৎ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ব্যয়ভার বহন করে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ সমবায় সমিতির কর্তৃপক্ষ। তাদের দক্ষ তত্ত্বাবধান ও পরিকল্পনার ফলে প্রতি বছরই শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে ঈদের জামাত সম্পন্ন হয়। মাঠে আগত মুসল্লিদের জন্য পানি, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সুবিধার ব্যবস্থাও রাখা হয়।

স্থানীয় সচেতন মহলের মতে, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মাঠ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ নয়, বরং এটি ধর্মীয় সম্প্রীতি, সামাজিক বন্ধন ও ঐক্যের এক অনন্য প্রতীক। এখানে একসঙ্গে হাজারো মানুষের সিজদায় লুটিয়ে পড়ার দৃশ্য সত্যিই হৃদয়স্পর্শী এবং তা কক্সবাজারের ধর্মীয় ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলছে।

এলাকাবাসী আশা করছেন, আসন্ন ঈদেও এই ঐতিহাসিক মাঠে শান্তিপূর্ণ পরিবেশে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে সফলভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং তা আবারও স্থাপন করবে এক বিরল দৃষ্টান্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,