সারাদেশ

সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ ৮ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট 

ইসমাইল ইমন চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নগদ ৮ লাখ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল ইসলাম খোকন জানান, গভীর রাতে অস্ত্রধারী একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা আলমারি ভেঙে ও ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তার ব্যবসার নগদ ৮ লাখ টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ডাকাতদের সংখ্যা অনেকজন ছিল। তারা পরিকল্পিতভাবে এসে খুব অল্প সময়ের মধ্যেই সবকিছু নিয়ে যায়। আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং কিছুই করতে পারিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডাকাতির পরপর ভুক্তভোগী ব্যবসায়ী নুরুল ইসলাম খোকন Tarinfashion Satkania নামের ফেইসবুক আইডি থেকে একটি পোস্ট দেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের নিরাপত্তা জোরদার এবং দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,