বেনাপোল দিয়ে ভারত থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে,দেশে ফিরলেন ৪ যুবতী
থেকে ভারতে পাচার হওয়া ৪ যুবতী বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশে ফিরেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে হস্তান্তর করেন বলে জানান বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী। ফেরত আসা যুবতীরা হচ্ছে- নারায়ণগঞ্জের তিনগাও গ্রামের পপি (৩৭ ), গাইবান্ধার তালুক জামিরা গ্রামের মোনালিসা নেহা (২৭ ), যশোর তপসি ডাঙা গ্রামের মরিয়ম খাতুন (৩৩) ও মুন্সিগঞ্জের খানবাড়ি পূর্ব মুন্সিয়া গ্রামের রাত্রি আক্তার (৩৪)।
বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা বিভিন্ন সময় সীমান্তের চোরাইপথে দালালদের মাধ্যমে ভারতে যায়। ভারতের মুম্বাই, ২৪ পরগঁনা, দিল্লি ও রাজস্থান শহরে কাজের সন্ধানে ঘুরাঘুরির সময় সে দেশের পুলিশ আটক করে তাদেরকে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়। পরবর্তীতে তাদেরকে সংশোধনাগারে প্রেরণ করলে বিভিন্ন হোমে তাদেরকে রাখা হয়। সেখানে তাদেরকে হস্তশিল্প ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেন এই পুলিশ কর্মকর্তা জানান। দেশে ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদেরকে পোর্ট থানা থেকে তিনটি মানবাধিকার সংগঠন গ্রহন করেছেন।





