সারাদেশ

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৩ ছিনতাইকারীকে আটক।

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে সুশান্ত কুমার মজুমদার নামে এক পাসপোর্টধারীর কাছ থেকে ৩০ হাজার  টাকা ছিনিয়ে নেওয়ার অ’ভি’যো’গে  প্র’তার’ক চ’ক্রে’র ৩ সদস্যকে গ্রে’ফ’তা’র করেছে পুলিশ। ভু’ক্তভো’গী পাসপোর্টধারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আ’স্তা’নায়  অ’ভিযা’ন চালিয়ে পুলিশ আজ দুপুরে তাদের আ’ট’ক করে।
গ্রেফতারকৃতরা হলেন, বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের  সলেমানের ছেলে হামিদ, ভবারবেড় গ্রামের মতরেবের ছেলে আতিকুর রহমান ও শাহাজানের ছেলে রুবেল হোসেন।
ভুক্তভোগী পাসপোর্টধারী জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে বাস থেকে বেনাপোল চেকপোষ্টে  নামেন। এসময় পাসপোর্টে দ্রুত কাজ করে দেওয়ার নাম করে ৪ থেকে ৫ জন তাকে ঘিরে ধরে। এক প্রকার তাদের সাথে তাদের আস্তানায় যেতে বাধ্য করে। পরে তাকে জিম্মী করে সাথে থাকা  ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।  পরে তিনি থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ প্রতারকদের মধ্য থেকে ৩ জনকে আটক করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি আশরাফ হোসেন জানান, গ্রে’ফতারকৃতদের বি’রু’দ্ধে মা’ম’লা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ভ্রমনে পর্যায় ক্রমে প্রতা’রক চ’ক্রে’র সব সদস্যদের ধরা হবে।
এদিকে অভিযোগ রয়েছে,  প্র’তার’করা প্রতিদিন পাসপোর্টধারীদের আ’ট’কে টাকা ও সাথে থাকা মুল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। অ’প’রা’ধ দমনে সীমান্তে সরকারের বিভিন্ন সংস্থ্যা ও আইন শৃঙ্খলা বাহীনির তদারকি থাকলেও তাদের দূর্বল নিরাপত্তা ব্যবস্থা কোন কাজে আসছে না বলে স্থানীয়রা জানান। এ ধরনের ঘটনা প্রতি নিয়ত ঘটছে এদের কে অতি জরুরী ভিত্তিতে  আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যাবস্থা গ্রহণের জন্য প্রশাসন কে দৃষ্টি আকর্ষণ করছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,