চিলমারীতে “হিন্দু ধর্মালম্বীদের অষ্টমীর স্নান” সম্পন্ন
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
“হে মহাভগ ব্রহ্মপুত্র, হে লোহিত্য, তুমি মোর পাপ হরণ করো”- এই মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মার নিকট কৃপা চেয়ে স্নান উৎসবে মেতে উঠেন হিন্দু ধর্মালম্বী পুন্যার্থীরা। প্রায় তিন লক্ষাধিক পূর্ণ্যাথীর পদচারনায় মুখরিত হয়ে উঠেন, চিলমারের ব্রহ্মপুত্র নদের পাড়সহ তিন কিলোমিটার এলাকা । বৃহস্পতিবার সকালে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের, জোড়গাছ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪শ বছর ধরে প্রতি বছরের চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের তীরে, এই ঐতিহ্যবাহী স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছেন। হিন্দু ধর্ম মতে এটি একটি পূণ্য কর্ম এবং স্নানের তীর্থ স্থান। এবারে পঞ্জিকার হিসেব অনুযায়ী বুধবার অপরাহ্ন ৫টা ১৭মিনিট ৪৫ সেকেন্ড থেকে শুরু করে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত স্নান চলে। তবে অধিকাংশ পুণ্যার্থী সকাল ১০টা ১১মিনিট ১৩ সেকেন্ড এর মধ্যে স্নান সম্পন্ন করেন। কেউ কেউ পিতা মাতার আদা শ্রাদ্ধ, অস্থি নিক্ষেপ, পিন্ডি দান এবং জ্যান্ত পাঠা বলিদান করেছেন। দেব দেবী কিংবা বাবা মায়ের নামে। মেলাটি হিন্দু সম্প্রদায়ের হলেও চিলমারীর সকল ধর্মের মানুষের সাথে মিশে আছে নিবিড় ভাবে। অষ্টমীর মেলাকে ঘিরে এই এলাকায় যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মেয়ে জামাইকে দাওয়াত দিয়ে আনা হয়েছে এলাকার অধিকাংশ বাড়িতে। চিলমারী-হরিপুর তিস্তা সেতু নির্মাণ হওয়ায় আজকের অষ্টমী স্নানে লোক সমাগম বেশি হয়েছে বলে জানান গণমাধ্যম কর্মীরা। আজ বিকেলে জোড়গাছ নতুন বাজারে, আগামী কাল দিনব্যাপী বালাবাড়ী হাট এবং পরদিন সকালে বালাবাড়ী হাটে মহিলাদের জন্য মেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।





