সারাদেশ

মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে বীর শহীদদের প্রতি প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম ব্যুরো:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে চট্টগ্রামে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
চট্টগ্রাম জেলা ও বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়া এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিভাগীয় ও জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্মুখ সমরে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তাঁরই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘৭১-এর চেতনা ও জুলাই গণআন্দোলনের স্বপ্নকে ধারণ করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনায় মাত্র ৩০ কার্যদিবসের মধ্যেই গৃহীত বিভিন্ন কর্মসূচি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শীঘ্রই দেশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সমৃদ্ধিশালী পরিবেশ নিশ্চিত হবে। একটি উন্নত জাতি গঠনে দল-মত নির্বিশেষে সকলকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
এর আগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ, আনসার ভিডিপি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,