সারাদেশ

শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতে না চাইলে গণহত্যা হতো না : জয়নুল আবদিন ফারুক

মোঃ সামছু উদ্দিন লিটন, নোয়াখালী রিপোর্টার
 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও নোয়াখালী-২ আসনের ছয় ছয়বার নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সঙ্গে আঁতাত করে প্রধানমন্ত্রী হতে না চাইতেন, তাহলে ২৫ মার্চের গণহত্যার মতো ঘটনা ঘটত না।
বুধবার (২৫ মার্চ) শেষ বিকেলে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে নিজ বাসভবন এমপি ভিলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে সেনবাগ উপজেলা বিএনপি।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে আলোচনার নামে ষড়যন্ত্র হয়েছিল। ২৫ মার্চ রাতে পশ্চিম পাকিস্তানি বাহিনী পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের ওপর হামলা চালায়। রাজারবাগ পুলিশ লাইন, বুদ্ধিজীবী, সাংবাদিক ও স্বাধীনতার পক্ষে কথা বলা রাজনৈতিক নেতাদের ওপর বর্বর আক্রমণ চালানো হয়।
সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বাবলু, বিএনপি নেতা ও জে. এম. আই গ্রুপের পরিচালক গোলাম মোস্তফা, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাষ্টার আবদুল হান্নান লিটনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২৫ মার্চের গণহত্যা বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায় হিসেবে পরিচিত, যা নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত ও বিতর্ক দেখা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,