সদরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত
শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮ টায় সদরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে এ সময়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরষ্কার বিতরণ করা হয়।
এর আগে, সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ “জাগ্রত সদরপুর’-এ মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী শহিদদের স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ গফফার মিয়া, সদরপুর থানা ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ্, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, সদরপুর জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন। বাদ যোহর বিভিন্ন মসজিদ মন্দিরে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। বিকেল ৫ টায় এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।




