সারাদেশ

সড়কে যাত্রীর চাপ কমলেও চাপ কমেনি যাত্রীদের পকেটের উপর

নাগরপুর প্রতিনিধিঃ ঈদের ছুটির পরে পরবর্তী গন্তব্যে ফেরার জন্য  সড়কে চাপ কমলেও আজও কমেনি যাত্রীদের পকেটের বাড়তি ভাড়ার চাপ।
লম্বা ঈদের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরছে যাত্রীরা। ছুটি কাটানোদের বেশিরভাগ কর্মক্ষেত্রে ফিরলেও আজও অনেকে সাপ্তাহিক ছুটির দিনটিকে কাজে লাগিয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি যাত্রীদের। যানবাহনের তুলনায় যাত্রী সংখ্যা কম থাকা সত্ত্বেও শহর গামী প্রতিটি যাত্রীর ক্ষেত্র বিশেষ গুনতে হচ্ছে দুই গুন তিন গুন ভাড়া। পরিবহন সেক্টর সহ বিভিন্ন সেক্টরে ঈদকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও অরাজকতা অনেকটা অলিখিত নিয়মে দাঁড়িয়েছে।
উপজেলা শহর থেকে বিভিন্ন রুটের যাত্রীদের সাথে কথা বলে জানা যায় অটোরিক্সা, সিএনজি, বাসের ভাড়া ক্ষেত্রে বিশেষ ২-৩ গুন বেশি নেয়া হচ্ছে।
টাঙ্গাইলের নাগরপুরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কথা বলতে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন ও সহকারী কমিশনার ভূমি দীপ ভৌমিকের সরকারি নম্বরে একাধিক বার কল করেও কথা বলা সম্ভব হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,