সারাদেশ

কালীগঞ্জে রান্নাঘর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার আটক ১

মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা সহ এক নারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ । শুক্রবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলাধীন  ইউনিয়নের খলাপাড়া এলাকায় নাইট দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করে  তার রান্না ঘরের খাটের নিচ থেকে ২০ কেজি গাজা উদ্ধার করা হয় । এ সময় নাহিদ দর্জির স্ত্রী ফাতেমা আক্তার মিতু (৩২) কে  গ্রেফতার করা হয় ‌ ।
জানা গেছে, এ অভিযানে ২ কেজি ওজনের ৯ পেকেট ও ১ কেজি ওজনের ২ পেকেটে সহ মোট ১১ পেকেটে উদ্ধার করা হয় যার ওজন ২০ কেজি  ।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়ীতে অভিযান পরিচালনা করে স্ত্রী ফাতেমা আক্তার মিতুকে আটক করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,