সারাদেশ

দুর্গাপুরে দেড় মাস ধরে নিখোঁজ শিক্ষার্থী আতাবুরের সন্ধান চায় পরিবার 

মাসউদুর রহমান ফকির,
দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দেড় মাস ধরে আতাবুর হক (১৫) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। সন্তানকে খুঁজে না পেয়ে তার বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। ছেলেকে ফিরে পেতে দেশবাসীসহ প্রশাসনের কাছে আকুতিও জানিয়েছেন ওই বাবা-মা।
 সন্তানকে অনেক খোঁজাখুজি করেও না পেয়ে গত ২৩ ফেব্রুয়ারি দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ আতাবুর হকের বাবা ফজলুল হক। নিখোঁজ আতাবুর হক দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখিলা গ্রামোর বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।
জিডি সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে আতাবুর হক (১৫) নিজ বাড়ি
শ্রীরামখিলা হতে গুজিরকোনা বাজারের উদ্দেশ্য বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে গত ২৩ ফেব্রুয়ারি দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয় । জিডিতে বলা হয়েছে- আতাবুর হকের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল হালকা লম্বাটে, উচ্চতা ৪ ফুট, পরনে ছিল সাদা রংয়ের শার্ট । কেউ আতাবুরের সন্ধান পেলে
01955880432 নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার পর তাকে খুঁজে পেতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,