সারাদেশ

সিরাজগঞ্জে তেল সিন্ডিকেট রোধে জেলা ছাত্রদলের গণসংযোগ ও মতবিনিময়

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে তেল সিন্ডিকেটের বিরূপ প্রভাব মোকাবেলায় মাঠে নেমেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজের নেতৃত্বে রোববার উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় অটোরিকশা চালক, খুচরা ব্যবসায়ী ও দোকানদারদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে বক্তারা বলেন, তেল সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। কৃত্রিম সংকট, অতিরিক্ত মূল্য আদায় এবং সরবরাহে অনিয়মের ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও অপ্রতুল সরবরাহের কারণে পরিবহন খরচ বাড়ছে, যার প্রভাব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়ছে।
এ সময় সেরাজুল ইসলাম সেরাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতি ও দিকনির্দেশনা অনুযায়ী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রি নিশ্চিত করা, বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং কঠোর নজরদারির মাধ্যমে সিন্ডিকেট ভাঙতে হবে। অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি করে যারা বাজার অস্থির করছে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা তেল সিন্ডিকেটের বিরোধিতা করে বলেন, বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। তারা সিন্ডিকেটবিরোধী কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখবেন এবং সাধারণ মানুষের স্বার্থে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,