দেবীগঞ্জ পৌরসভায় ডেঙ্গু, এডিস মশার প্রজনন স্থল ধব্বংসে বিশেষ অভিযান
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ কর্মক্ষেত্র বাসস্থান ও দেবীগঞ্জ পৌর এলাকার পরিস্কার পরিছন্নতা ও এডিস মশার প্রজনন স্থল ধব্বংসে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
১ এপ্রিল বুধবার সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চত্বর, দেবীগঞ্জ প্রেসক্লাব চত্বর ও বাজারের বিভিন্ন রাস্তায় পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয়। শ্রমিকদের দিয়ে দেবীগঞ্জ পৌরসভার প্রত্যেকটি নর্দমা, ড্রেন, জরাজীর্ন জায়গায় পরিছন্নতা অভিযান চালানো হয়।
দেবীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক পরিছন্নতা অভিযানের উদ্ধোধন করেন।
এসময় দেবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, দেবীগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ভুইয়াসহ দেবীগঞ্জ উপজেলা পরিষদ ও দেবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, দেবীগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও দেবীগঞ্জ পৌর এলাকার পরিস্কার পরিছন্নতা ও এডিস মশার প্রজনন স্থল ধব্বংসে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





