সারাদেশ

বেনাপোল সীমান্তে ভারতীয় বিস্ফোরক পাউডার আটক

বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম বড় আঁচড়া থেকে ২ কেজি ৮শ গ্রাম ভারতীয় বিস্ফোরক পাউডার আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ২ টার দিকে সীমান্তবর্তী বড় আঁচড়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে বিস্ফোরক এর চালানটি আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, ২ এপ্রিল রাতে ৪৯ বিজিবি অধীনস্থ বেনাপোল বিওপির স্পেশাল টহল দল বড় আঁচড়া পাকা রাস্তা উপর থেকে ভারতীয় মসলা বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম , ও পটাশ বিস্ফোরক পাউডার ১,৪০০ গ্রাম, মালিক বিহীন অবস্থায় আটক করা হয়েছে। যার সিজার মূল্য – ৭,০০,০০০/ টাকা।
বেনাপোল ক্যাম্পের সুবেদার আব্দুল আজিজ বলেন বিস্ফোরক পাউডার গুলো রাতেই থানায় জমা দেওয়া হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,