সারাদেশ

পলাশবাড়ীতে ৫ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের শিকার::ধর্ষক ও পরিবারের লোকজন পলাতক

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে প্রতিবেশীর বাড়ীতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে ৫ শ্রেনীর শিক্ষার্থীকে মুখ চিপে ধরে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত ধর্ষক পলাতক ও ধর্ষনের শিকার শিক্ষার্থী গাইবান্ধা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা সূত্রে জানা যায,ভবানীপুর গ্রামের বাসিন্দার শিশু কন্যা বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেনী শিক্ষাথী প্রতিবেশী বাড়ী হতে গাভীর দুধ নিয়ে ফেরার পথে পথরোধ করে মুখ চেপে ধরে রাস্তার পাশে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে জোড় পূর্বক ধর্ষণ করে একই গ্রামের আজাদুল ইসলামের ছেলে লম্পট রিফাত মিয়া (১৯)। গত ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। এঘটনায় ভুক্তভোগী শিশুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষক রিফাত মিয়া পালিয়ে যায়। পরে শিশুটির পরিবার ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরে গাইবান্ধা জেনারেল হাসপাতালে রিফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে ধর্ষণের শিকার শিশুটি চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় অভিযুক্ত ধর্ষক রিফাত মিয়া (১৯) নামে একটি মামলা দায়ের করেছেন। যাহার পলাশবাড়ী থানার মামলা নং ৭।

অভিযুক্ত রিফাত মিয়া (১৯) ভবনীপুর গ্রামের আজাদুল ইসলামের ছেলে। এঘটনার পর হতে সে পলাতক রয়েছে।

এদিকে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সরোয়ারে আলম খান জানান,অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

উল্লেখ্য, পলাশবাড়ীর বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্ত ধর্ষক রিফাত কে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন সচেতন মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,