অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কাটাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -ডিসি শুকরিয়া পারভীন
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের মাটি অত্যন্ত উর্বর। এখানকার মানুষেরা অত্যন্ত পরিশ্রমী। আপনাদের এ উর্বর জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও মাটি কাটার কোন সুযোগ নেই। যারা এসব কাজ করে ও বালু উত্তোলন করে এবং মাটি কাটে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আবার আপনারাই সুপারিশ করেন।
বালু উত্তোলন ও পরিবহন দুটি আলাদা বিষয় সেটির সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়া হবে।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়না। দেবীগঞ্জ উপজেলার সকল সরকারি, স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় কালে পঞ্চগড়ের শুকরিয়া পারভীন এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, আমাদের বসে থাকার সময় নাই, আমাদের এগিয়ে যেতে হবে। বর্হিঃবিশ্বের এমন পরিস্থিতির জন্য আমাদের দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেলের সংকট দেশের সব জায়গাতেই।
তিনি আরও বলেন, পঞ্চগড়ের মধ্যে সব চেয়ে বেশি শিলা বৃষ্টিতে হয়েছে আটোয়ারীতে। বাকি উপজেলা গুলোতে চরম ক্ষতি হয়েছে। আমরা দূ্র্যোগ ও ত্রান মন্ত্রনালয়ে ক্ষয় ক্ষতির পরিমাণ উল্লেখ করে পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে পারবো। মাদকের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছি। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে তুলতে হবে। মাদক ও চোরা কারবারিদের বয়কট করতে হবে।
৬ এপ্রিল সোমবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জে উপজেলা পরিষদের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট শুকরিয়া পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক
উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ সোহেল সুলতান
জুলকার নাইন কবির।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক এতে সভাপতিত্ব করেন। সভার শুরুতেই দেবীগঞ্জ উপজেলার চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সবুজ কুমার বসাক।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার একে ভুইয়া, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারন সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, এনসিপির দেবীগঞ্জ উপজেলা সমন্বয়ক মাসুদ পারভেজ বক্তব্য দেন।
বক্তারা দেবীগঞ্জ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সড়ক দূর্ঘটনা, যন্ত্রতন্ত্র যানবাহন চলাচল, অবৈধ ভাবে বালু পরিবহনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) শাহরিয়ার শাকিল, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, পরিষদের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।





