সারাদেশ

সিরাজগঞ্জে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি কার্যকর: শৃঙ্খলা ফিরেছে তেল বিক্রিতে, স্বস্তিতে গ্রাহকরা

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি কার্যকর হওয়ার পর জ্বালানি তেল বিক্রি ব্যবস্থায় দৃশ্যমান শৃঙ্খলা ফিরে এসেছে। নতুন এই ব্যবস্থার ফলে পাম্পগুলোতে অযাচিত ভিড় কমেছে এবং গ্রাহকরা স্বল্প সময়ে লাইনে দাঁড়িয়ে নির্বিঘ্নে তেল সংগ্রহ করতে পারছেন। এতে সাধারণ চালকদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
ফুয়েল নিতে আসা তামিম নামের এক গ্রাহক জানান, সরকার ফুয়েল কার্ড দেওয়ায় তেল সংগ্রহে এখন আর কোনো সমস্যা হচ্ছে না। “আমরা লাইনে দাঁড়িয়ে সহজেই তেল পাচ্ছি। পরিবেশও স্বাভাবিক ও সুন্দর,” বলেন তিনি। তার মতে, কার্ড চালুর ফলে অবৈধ বা অননুমোদিত গাড়িগুলো পাম্পে ভিড় করতে পারছে না, ফলে তেল সংগ্রহ প্রক্রিয়া অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ফুয়েল কার্ডে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ে কত লিটার তেল দেওয়া হবে তা উল্লেখ থাকে। ফলে নির্ধারিত সীমার বাইরে তেল নেওয়ার সুযোগ নেই। এতে অযাচিত ভিড় ও অতিরিক্ত মজুদের প্রবণতা কমেছে।
তবে ডিজেল গ্রাহকরা এখনো ফুয়েল কার্ডের আওতামুক্ত থাকায় বাস ও ট্রাকচালকরা পূর্বের মতো লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। কৃষকদের ক্ষেত্রে কৃষি অফিসারের প্রত্যয়নপত্র প্রদর্শনের মাধ্যমে পাম্প থেকে ডিজেল নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় ইতোমধ্যে প্রায় সাড়ে ১৩ হাজার গাড়ির জন্য বিনামূল্যে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ অবৈধ মজুদ ও সিন্ডিকেট কার্যক্রম কমাতে কার্যকর ভূমিকা রাখবে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মামুন খান বলেন, “ফুয়েল কার্ড পদ্ধতি চালুর ফলে জ্বালানি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে এসেছে। আমরা চাই সাধারণ মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই তাদের প্রাপ্য জ্বালানি পেতে পারেন। এ কার্যক্রম সফল করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,