ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে মাদকসহ ১নারী আটক।
কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধী।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে ১৪ বোতল কথিত ‘এসকাফ’ মাদকদ্রব্যসহ এক নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল ) সকাল ১১টা ৫৫ মিনিটের দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নারীর নাম জরিনা বেগম (৩৮)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পঞ্চবটি এলাকার বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নারী কনস্টেবলের মাধ্যমে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৪ বোতল কথিত ‘এসকাফ’ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





