সারাদেশ

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফিরলেন ভারতে পাচারের শিকার-রিমি আক্তার

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
ভারতে পাচারের শিকার জাহনাবী আকা ওরফে রিমি আক্তার (২১) নামে এক বাংলাদেশি তরুণীকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে ফেরত দেওয়া হয়েছে।
বুধবার (৭ এপ্রিল ২০২৬) দুপুে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ওই তরুণী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পাজাখোলা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানকালে তিনি মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেন। পরবর্তীতে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), মুম্বাই থেকে এক্সিট পারমিট ইস্যু হলে তাকে দেশে ফেরত পাঠানো হয়।
এসময় উভয় দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, তাকে বুঝে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, থানার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে দেওয়া হয়েছে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে মেয়েটি ভারতে পাচারের শিকার হন। পরবর্তীতে মুম্বাইয়ে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর দুই দেশের মানবাধিকার সংস্থা ও সরকারের মধ্যে যোগাযোগের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।
তিনি আরও জানান, পুলিশের আনুষ্ঠানিকতা শেষে মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি নারী পাচার সংক্রান্ত মামলায় আইনি সহায়তা প্রয়োজন হলে তাদের সংস্থা সহযোগিতা করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,