সারাদেশ

নাসিকে বিতর্কিত ডাঃ মোস্তফাকে পুনরায় পদায়ন নিয়ে অসন্তোষ

নারায়ণগঞ্জ
প্রতিনিধি :
করোনাকালীন অর্থ আত্মসাতের অভিযোগে অপসারিত চিকিৎসককে পুনরায় নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন এ পদায়ন নিয়ে অসন্তোস দেখা দিয়েছে।  করোনাভাইরাস মহামারির সংকটময় সময়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দায়িত্ব পালনকালে মেডিকেল অফিসার ডা. শেখ মোস্তফা আলীর বিরুদ্ধে সরকারি তহবিল থেকে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ পাওয়ার কারনে তাকে অপসারণ করে মুন্সীগঞ্জ পৌরসভায় বদলি করা হয়।
তবে সাম্প্রতিক এক অফিস আদেশে দেখা যায়,  ডা. শেখ মোস্তফা আলীকে পুনরায় ৩ (তিন) বছরের জন্য প্রেষণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে পদায়ন করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
নারায়ণগঞ্জের সাধারণ নাগরিকদের একটি বড় অংশের দাবি যে কর্মকর্তার বিরুদ্ধে অতীতে একই কর্মস্থলে দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাকে পুনরায় সেই একই জায়গায় দায়িত্ব দেওয়া গ্রহণযোগ্য নয়। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এমন অভিযোগে অভিযুক্ত কোনো কর্মকর্তাকে তারা সিটি কর্পোরেশনে দেখতে চান না। সাধারন নাগরিকদের প্রশ্ন অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তি ছাড়া কেন তাকে পুনর্বহাল করা হলো? এতে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক মহল এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলছেন, জনস্বার্থ ও সুশাসনের স্বার্থে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,