সারাদেশ

জাতি, ধর্ম বর্ণ না দেখে কৃষক কার্ড ও ফ্যামেলী  কার্ড দেয়া হবে-পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

একেএম বজলুর রহমান , পঞ্চগড়
জাতি ধর্ম বর্ন না দেখে কোন দল করে সেটা না দেখে কৃষক কার্ড ও ফ্যামেলী কার্ড বিতরণ করা হবে। ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের ১১টি উপজেলায় এক যোগে কৃষক কার্ড বিতরনের উদ্ধোধন করবেন। পঞ্চগড়ের বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের ৩টি ওয়ার্ডের ২ হাজার কৃষক পরিবারকে আগাীযীমী নির্বাচনে সর্বোচ্চ ব্যবধানে ভোটে নির্বাচিত করায় তাদেরকে এসব এসব কার্ড বিতরন করা হবে। দেবীগঞ্জ উপজেলা চত্বরে অনুষ্ঠিত উপজেলায় সম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১শ বান্ডিল ঢেউটিন, নগদ ৩ লক্ষ টাকা বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই পাবে। দলীয় দৃষ্টি ভঙ্গি দিয়ে বিচার করা হবেনা।
দেবীগঞ্জ উপজেলা চত্বরে অনুষ্ঠিত ১১ এপ্রিল শনিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে চত্বরে নগদ টাকা ও ঢেউটিন বিতরন কালে তিনি আরও বলেন, আগামী দুই তিন মাসের মধ্যে ৫ লক্ষ ফ্যামেলী কার্ড বিতরেন উদ্ধোধন করবো। ১শ পরিবারকে ৩ হাজার করে টাকা ও ১ বান্ডিল ঢেউটিন বিতরন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, এসব কার্ড কে পাবে, না পাবে এটা আমিও জানিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ৩ স্তরে যাচাই-বাছাই করে এসব তালিকা করেছে। কৃষক কার্ড দেয়ার পরে ফ্যামেলী কার্ড দেয়া হবে। আগামীতে আড়াই কোটি পরিবারকে ফ্যামেলী কার্ড বিতরন করা হবে। পর্যায়ক্রমে ৪ কোটি পরিবারের মহিলাকে এ কার্ড দেয়া হবে। মন্ত্রী এমপি থেকে শুরু করে প্রত্যেকেই পাবে ফ্যামেলী কার্ড। এসব কার্ড বিতরনে কোন দলীয়, ধর্ম বর্ন দেখা হবেনা। সবাই পাবে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায়, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, ডাঃ নজরুল ইসলাম, শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বোদা উপজেলা পরিষদের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
এরপর বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে
বোদা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ক্রীড়া সামগ্রী বিতরন করার পর বোদা উপজেলায় সম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন, নগদ টাকা, চাল ও শুকনা খাবার বিবরণ করেন। বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজে আয়োজনে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ দলীয় ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুপুর ১২ টার সময় পঞ্চগড়ের শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সেখানে বিজয়ীদের পুরস্কার বিতরন করেন।
নগদ টাকা ও ঢেউটিন বিতরন করার পর পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়ন ও চিলাহাটি ইউনিয়নের রাস্তা উদ্বোধন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,