সারাদেশ

চিলমারীতে “বাংলাদেশ নূরানী অ্যাসোসিয়েশন বৃত্তি সংবর্ধনা”- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ নুরানী অ্যাসোসিসেশন” কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
 শনিবার (১১ই এপ্রিল) সকাল ১১টার দিকে ইসলামী স্কুল চিলমারী মাঠে, “ইসলামী স্কুল চিলমারী স্থায়ী কমিটির সদস্য” মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে, ও বাংলাদেশ নুরানী অ্যাসোসিসেশন এর আয়োজনে। বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রুকুনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী স্কুল চিলমারীর পরিচালক ও পার্টনার হারুন অর রশিদ, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আরিফুল হাসান, সহকারী শিক্ষক আখতারুজ্জামানসহ আরো অনেকে বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটি, সম্মানিত শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, আভিভাবক মন্ডলীরা। পরে আলোচনা শেষে “সাধারণ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ- ৩২জন এবং ট্যালেন্টফুল বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ- ১৮জন” মোট ৫০জন” কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বিতরণ শেষে সভাপতি, অতিথিবৃন্দ, ও শিক্ষক মন্ডলীরা সবাই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীসহ উপস্থিত সকল শিক্ষার্থীদের জন্য দুহাত তুলে প্রাণ ভরে তাদের জন্য দোয়া করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,