সারাদেশ

নগরীতে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:
সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে নগরীর আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার হয়েছে।
গত ০৬ এপ্রিল তারিখ বেলা আনুমানিক ১১.০০ টার সময় ভিকটিম মোঃ মিনহাজ (২৩) রিক্সাযোগে তার কর্মস্থল কোতোয়ালী থানাধীন কোর্টহিলস্থ জহুর হকার্স মার্কেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় মেসার্স মাষ্টার এন্টারপ্রাইজের সামনে পৌঁছামাত্র পূর্ব শত্রুতার জেরে এজাহারনামীয় আসামী ১। আবদুল আউয়াল অপু (৩৬), ২। মোঃ সবুজ (২৫), ৩। তুহিন (২৭)সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধামা, কিরিচ, ছোরা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার রিক্সার গতিরোধ করে। এসময় তারা ভিকটিমকে রিক্সা থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে ধামা, কিরিচ ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ভিকটিমের দুই হাত, দুই পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে ০২নং আসামী সবুজ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে ধামা দিয়ে কোপ মারলে ভিকটিম আত্মরক্ষার্থে তার ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। তার ডান হাতের কব্জির নিচ থেকে হাতের পাতা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ভিকটিম নিজেই আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করেন এবং তার দেওয়া তথ্যমতে ভিকটিমের বোন তানজিনা আক্তার (২৬) বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন। এপ্রেক্ষিতে সিএমপি কোতোয়ালী থানার মামলা নং-১৯, তারিখ-০৬/০৪/২০২৬ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২) /৩৪ পেনাল কোড রুজু করা হয়।
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া’র সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি(কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ ইকবাল হোসেন’র নেতৃত্বে এসআই/খালিদ হাসান তন্ময় সঙ্গীয় অফিসার-ফোসর্সসহ এবং র‍্যাব যৌথ অভিযানে ১০ এপ্রিল ভোর ০৫.৩০ মিনিটের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ইমামপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সবুজ (২৫), পিতা-মোঃ সুমন, মাতা-পারভীন আক্তার, সাং-বড় ধুশিয়া, মিয়াবাড়ি, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার স্বীকারোক্তিমতে কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকার জমিদার হাজী শরীয়ত উল্লাহ সওদাগর জামে মসজিদের পাশে আবু মিয়ার সবজির দোকানের সামনে চৌকির নিচ থেকে ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ধামা দা উদ্ধার করা হয়। উল্লেখ্য, এর আগে একই মামলার এজাহারনামীয় আসামী কুখ্যাত সন্ত্রাসী ১৮ মামলার আসামী তুহিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,