সারাদেশ

হঠাৎ হাসপাতালে পরিদর্শনে এমপি। রোগীদের সেবার মান, সরকারি ওষুধ সরবরাহ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে গুরুত্বারোপ। ।

মতলব দক্ষিন (চাঁদপুর) প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  রবিবার (১২ এপ্রিল) দুপুর আড়াইটায় হঠাৎ পরিদর্শনে আসেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড.মো. জালাল উদ্দিন। এসময় তিনি হাসপাতালের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ঘুরে  দেখেন এবং  ভর্তিকৃত রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন।

চিকিৎসা ব্যবস্থা,সরকারি ঔষধ সরবরাহ এবং খাবারের মান সম্পর্কে কোন ধরনের অভিযোগ আছে কিনা তা জানতে চান ড.মো.জালাল উদ্দিন এমপি। তবে চিকিৎসা সেবা নিয়ে রোগীদের  কোনো অভিযোগ না থাকায় সন্তোষ প্রকাশ করেছেন এমপি। পরে তিনি  হাসপাতালের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার ও অন্যান্যদের উদ্দেশ্যে  বলেন, রোগীদের সেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিতে হবে।  নার্স ও টেকনোলজিস্টদের সময়মতো উপস্থিতি এবং রোগীদের সেবায় অবহেলা করা যাবে না। হাসপাতালের ভর্তিকৃত রোগীদের ওয়ার্ড, টয়লেট এবং সামগ্রিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

রোগীদের বিনামূল্যে সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।বহিঃবিভাগের  টিকিট কাউন্টারে এবং  জরুরি বিভাগে সেবায় ভোগান্তি যেন না হয় নিয়মিত মনিটরিং করতে হবে।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বিএনপি সরকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। হাসপাতালে কোনো অনিয়ম হলে আপনার তুলে ধরবেন, পাশাপাশি ভালো দিকগুলোও  প্রচার করবেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান, আবাসিক মেডিকেল অফিসার রাজিব কিশোর বণিক, মতলব দক্ষিণ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক খোকন  এবং সাংবাদিকবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,