সারাদেশ

আদমদীঘিতে সাবেক চেয়ারম্যানের ইন্তেকাল

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আজ সকালে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
আজ (১৬ মে) রোজ শনিবার সকালে সাড়ে আট ঘটিকার সময় বগুড়ার টি এম এস এস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনি, হার্ট ও লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা শেষে উপজেলার সদর ইউনিয়নের তালশন নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ছাত্রনেতা থেকে শুরু করে তিনি ছিলেন আদমদীঘি উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক, পরে সুনামের সাথে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। তারপর দীর্ঘদিন ধরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি দুই বার আদমদীঘি সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,