সান্তাহার প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
পশ্চিম বগুড়ার ঐতিহ্যবাহী সান্তাহার প্রেস ক্লাবের রুবি জয়ন্তী অনুষ্ঠান সফল করতে গত কাল রাতে প্রেসক্লাবের উপদেষ্টা জনাব এম এফ সিদ্দিকী গুড্ডু এহসানের সাথে সাংবাদিক সদস্যদের এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ মে) রোজ শনিবার রাত সাড়ে নয় ঘটিকার সময় মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সান্তাহার প্রেসক্লাবের কার্যালয়ে উপদেষ্টা জনাব এম এফ সিদ্দিকী গুড্ডু এহসানের সাথে প্রেস ক্লাবের সদস্যদের এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১লা জুন রোজ সোমবার সান্তাহার প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে নাগরিক সংবর্ধনা এবং প্রেসক্লাবে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়। প্রেসক্লাবের রুবি জয়ন্তী উদযাপন উপলক্ষে উপদেষ্টা এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান অনুদান হিসেবে ২০ হাজার টাকা সভাপতির হাতে তুলে দেন।
মত বিনিময় সভায় সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর, সহ-সভাপতি গোলাম রাব্বানী দুলাল, সহ-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ বুলবুল আহমেদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক নয়ন হোসেন, সিনিয়র সদস্য হারেজুজ্জামান হারেজ, জি আর এম শাহাজাহান, আব্দুল মতিনসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সান্তাহার পৌর বিএনপি নেতা মোস্তফা কামাল মুকুল, মিজানুর রহমান আজাদ, খোন্দকার বেলাল হোসেন, পৌর যুব দলের যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, যুবদল নেতা আব্দুল হান্নান, শামীম হোসেন, শহীদ উদ্দিন, নাহিদ হোসেন, দেবাশীষ গুপ্তা, শাহিনুর রহমান সোহেল, সিএনজি মালিক সমিতির আহবায়ক মিজানুর রহমান মিজান, শ্রমিক সমিতির সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।



