সারাদেশ

দেবীগঞ্জে হামলার শিকার পুলিশ সদস্যের মামলা দেয়াকে কেন্দ্র করে এসপির কাছে আসামীদের পাল্টা অভিযোগ 

শীর্ষ নিউজ, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যুর ঘটনায় তথ্য সংগ্রহ করতে স্থানীয়দের হামলা আর মারধরের শিকার হন পুলিশের ডিএসবি শাখার কনস্টেবল ফরিদুল ইসলাম। এ ঘটনায় ওই পুলিশ সদস্য দেবীগঞ্জ থানায় লিখিত এজাহার দেন।
মারধরের আসামীরা ক্ষিপ্ত হয়ে আক্রোশমূলক নিজের অপরাধ রাখার জন্য ইউপি সদস্যকে দিয়ে ওই ডিএসবি সদস্য ফরিদুল ইসলামের সাথে আপোষ করার চেষ্টা করেন।
দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ইউপি সদস্য উমাপদ রায় তার অভিযোগে জানা যায় এ ঘটনায় সমঝোতা করার চেষ্টা করেন দুই লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে। ৩৭ হাজার টাকা নগদ দিয়ে বাকি টাকা ৫ দিনের মধ্যে দেয়ার প্রতিশ্রুতি দেন। তারপরেও ডিএসবি সদস্য ফরিদুল ইসলাম মামলা দেয়ার কারনে তারা ২৪ মে পাল্টা অভিযোগ দেন জেলা পুলিশ সুপারের কাছে।
ফরিদুল ইসলাম জানান, দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমাকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি ২২ মে ১৮ জনের নাম উল্লেখ করে ও ৫০/৬০৷ জন অজ্ঞাত ব্যক্তির নামে দেবীগঞ্জ থানায় মামলা করি। এরপর তারা আমাকে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের ইউপি উমাপদ রায় পুলিশ সুপারের কাছে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ দেয়া হয়।
অপ্রীতিকর ঘটনা এড়াতে ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে ওই ডিএসবি সদস্য ফরিদুল ইসলামকে দেবীগঞ্জ থেকে ক্লোজ করে পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ১৯ মে পাপরী রানী নামের ছয় বছরের শিশু ট্রাক চাপায় নিহত হওয়ার ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। তারা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে। পুরো ঘটনা পুলিশের ডিএসবি শাখার কনস্টেবল ফরিদুল ইসলাম দুর থেকে ভিডিও করে। ছবি তোলার কারনে তাকে এলোপাতাড়ি মারপিট করে মোবাইল, টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
উমাপদ রায় জানান, আপোষের কথা বলে টাকা নিয়ে মিমাংসা না করে মামলা করার কারনে আমি অভিযোগ দিয়েছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,