সারাদেশ

শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গলায় ফাঁস দিয়ে সুরাইয়া(৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষাথী আত্নহত্যা করেছে।রোববার(৭ জুন) বিকালে বুড়িগোয়ালিনী ইউপির আবাদচন্ডিপুর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত সুরাইয়া একই গ্রামের মিঠু গাজীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আবিদ হাসান বলেন ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পারি মেয়েটি খুব চঞ্চল প্রকৃতির ছিল।দুপুরে অনেকক্ষণ পুকুরে গোসল করার জন্য তার মা বকাবকি করলে মায়ের ওপর অভিমান করে সকলের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে সুরাইয়া।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন ছোট একটা শিশু ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,