সারাদেশ

কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
সিএমপির কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার।
সিএমপি পুলিশ কমিশনারের দিকনির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল ২৪ জুন বুধবার, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য ০১। জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি (৫২), পিতা- মৃত মতিউর রহমান ওরফে মতি মনি, মাতা- বিবি মরিয়ম, সাং- জিন্নানগর, ০৩ নং ওয়ার্ড, মনি বাড়ি (ওরফে ছিদ্দিক মাওলানার বাড়ি), থানা- চরফ্যাশন, জেলা- ভোলা, বর্তমানে চট্টগ্রাম মহানগর এলাকায় ভাসমান, থানা- হালিশহর, জেলা- চট্টগ্রাম-কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকারী চক্রের মূলহোতা মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল (৩৫)-এর বাসা, অর্থাৎ কোতোয়ালী থানাধীন ০১ নং নন্দনকানন আবাসিক এলাকার তালেবিয়া জামে মসজিদের পাশস্থ হাশেম সাহেবের বিল্ডিংয়ের নিচতলার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চক্রের মূলহোতা ০২। মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল (৩৫), পিতা- মৃত আবু তাহের, মাতা- সাজেদা খাতুন, স্ত্রী- রেশমা আক্তার, সাং- বড় হাতিয়া, শরিমার পাড়া, আমতলী, ০৪ নং ওয়ার্ড, ডাকঘর- ভবানীপুর, থানা- লোহাগাড়া, জেলা- চট্টগ্রাম এবং তার সহযোগী সদস্য ০৩। আবু সাঈদ (৩৪), পিতা- কালো মিয়া হাওলাদার, মাতা- মনোয়ারা বেগম, সাং- (মফিজ উল্লাহ হাওলাদার কান্দি), থানা- শিবচর, জেলা- মাদারীপুর, বর্তমানে গ্রাম- কোনাবাড়ী (কামরাঙ্গাচালা, সুমন বর্মনের বাড়ির ভাড়াটিয়া), থানা- কোনাবাড়ী, জেলা- গাজীপুর, ০৪। মোঃ শামীম (২৪), পিতা- তোফাজ্জল হোসেন, মাতা- ফরিদা খাতুন, সাং- সোহিলা, ঘাগড়া ইউপি, থানা- ময়মনসিংহ সদর, জেলা- ময়মনসিংহ, বর্তমানে- ০১ নং আমবাগ, শুকুর আলীর বাসা, বাংলালিংক মোড়, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর এবং ০৫। সাইফুল ইসলাম (১৯), পিতা- মীর কামাল, মাতা- রেহেনা বেগম, সাং- তেতৈয়া, মীর কামালের বাড়ি, গুইল্ল্যার বাপের পাড়া, ডাকঘর- কক্সবাজার সদর, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, বর্তমানে- নন্দনকানন, ০১ নং গলি, হাশেম সওদাগরের বিল্ডিংয়ের নিচতলার ভাড়াটিয়া, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম দেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দখল হতে চুরি, ছিনতাই ও ডাকাতির ২৪টি আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের ১৩৩টি মোবাইল ফোন, ০৫টি বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, বিভিন্ন কোম্পানির ২০১টি মোবাইল সিম কার্ড, মাইক্রোস্কোপ, নগদ 1,01500/-(এক লক্ষ পনেরশত টাকা), 445টি বিভিন্ন মোবাইল ফোনের কেসিং, মাল্টিপ্লাগ, বিভিন্ন চার্জার সহ মোবাইল ফোনের আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন চোর ও ছিনতাইকারী চক্রের সঙ্গে যোগসাজশ করে কম মূল্যে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন সংগ্রহ করত। পরবর্তীতে তারা বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার করে মোবাইল ফোনের আইএমইআই নম্বর ও ক্যাশিং পরিবর্তন করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করত। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা নং- ৬০, তারিখ- ২৫/০৬/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা- ৪১৩/৩৪, দণ্ডবিধি ১৮৬০ তৎসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২(২)/২৭ ধারা মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল (৩৫)-এর বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন থানায় ০৮টি মামলা, জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনি (৫২)-এর বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন থানায় ০৪টি মামলা এবং আবু সাঈদ (৩৪)-এর বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি হত্যা মামলা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,