সারাদেশ

সিরাজগঞ্জে যমুনায় গোসল করতে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার ভদ্র শিমুল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার কাটাঙ্গা গ্রামের আব্দুল হালিমের ছেলে আরিফুর ইসলাম (১১)।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্থানীয় মাদরাসার তিন ছাত্র যমুনা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে জুনায়েদ ও আরিফুর ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর এক ছাত্র কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।
খবর পেয়ে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তল্লাশি চালান। পরে দুপুর ১২টার দিকে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,