সারাদেশ

শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক এবং সাজিনাজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারে বাংলাদেশ পেডিয়াট্রিক্স এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম’র উদ্বেগ। 

চট্টগ্রাম প্রতিনিধি
সম্প্রতি সাজিনাজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জটিলতা এবং পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য রেফারকৃত ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
কিন্তু দু:খের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, তদন্তাধীন বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইন মিডিয়ায় উক্ত শিশুর চিকিৎসকদের বিরুদ্ধে অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এমনকি চিকিৎসককে খুনি’ বলেও অভিহিত করেন।
শিশুরা অমূল্য সম্পদ। চিকিৎসকগন তাদের সর্বোচ্চ মেধা, প্রজ্ঞা, জ্ঞান ও আন্তরিকতা দিয়ে শিশুদের চিকিৎসা করেন, তবে সবসময় সফলকাম হতে পারেন না। তদন্ত চলা অবস্থায় শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কাউকে হেয় প্রতিপন্ন করা উচিত নয়, এতে করে উক্ত চিকিৎসকরা সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে এবং অন্যান্য চিকিৎসকরাও মনোবল হারাবে। এর ফলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে জনমনে সংশয় তৈরি হবে এবং চিকিৎসার জন্য মানুষের বিদেশমুখী হ‌ওয়ার প্রবনতা বাড়বে।
এহেন কর্মকাণ্ডে বাংলাদেশ পেডিয়াট্রিকস এসোসিয়েশন (বিপিএ), চট্টগ্রাম গভীরভাবে উদ্বিগ্ন। সকলের প্রতি আহবান, তথ্যসন্ত্রাস পরিহার করে
তদন্তে সহযোগীতার মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত করুন।
সবশেষে মৃত শিশুটির আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,